বিদ্যুতের দাবি

সুনামগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন দরজি শ্রমিকেরা। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশ নেন।

দরজি শ্রমিকেরা জানান, সারা বছরের মধ্যে রমজান মাসেই তাঁদের হাতে কাজ বেশি থাকে। কিন্তু বিদ্যুতের সংকটের কারণে তাঁরা কাজ করতে পারছেন না।