পাবনার ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রে’ গত শুক্রবার রাতে আগুন লেগে এর একটি ইউনিট পুড়ে গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে রাত ১০টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় কেন্দ্রের সব ইউনিটই চালু ছিল। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব অগ্নিনির্বাপক দল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ইউনিটটির জেনারেটরসহ অন্যান্য যন্ত্র পুড়ে যায়। বেড়া বিদ্যুৎকেন্দ্রে ৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন নয়টি ইউনিট আছে। বেড়া (পাবনা) প্রতিনিধি