সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে গত রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ মিয়া (৩৬) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রামে। এলাকায় আবাসিক বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সময় আরিফ অসর্তকতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।