কেশবপুরের পল্লিতে গত রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। চিংড়া কওমি মাদ্রাসার মসজিদের ছাদে জেনারেটর জ্বালিয়ে ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই জেনারেটরের তারের সঙ্গে স্পৃষ্ট হলে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। নিহত কামরুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।