সংক্ষেপ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষণা মাঠের পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকের নাম আবদুল বারেক (৪২)। বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বারেকের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।