নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ময়মনসিংহ জেলা দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের নেতারা গতকাল মঙ্গলবার জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব খানের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ীরা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোসলেহ উদ্দিন আহাম্মদের নেতৃত্বে এ মতবিনিমিয় সভায় এস এম বজলুর রহমান, শরীফ উদ্দিন আহাম্মেদ, জে আহাম্মদ স্বপন ও শংকর সাহা অংশ নেন।