বিনামূল্যে চক্ষুশিবির

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে গতকাল বুধবার দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমবায় সমিতির সহযোগিতায় এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালনায় প্রায় ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা সরবরাহ করা হয়।