বিনাশ্রম দণ্ড

বগুড়ার আদমদীঘিতে গতকাল মাদকসেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিনাহালী গ্রামের শামসুজ্জামান, নওগাঁর বাঙ্গাবাড়িয়ার আলমগীর হোসেন ও নওগাঁর চকমুক্তারপাড়ার তসলিম উদ্দীনকে শুক্রবার রাতে সান্তাহার থেকে আটক করে পুলিশ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি