বিনা টিকিটে রেলে চড়ে জরিমানা গুনলেন ৪৮ জন

বিনা টিকিটে রেলে ভ্রমণ করার দায়ে গতকাল মঙ্গলবার লালমনিরহাটে ৪৮ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাঁদের কাছ থেকে জরিমানা হিসেবে ৬ হাজার ৯৩৫ টাকা আদায় করা হয়।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত লালমনিরহাট রেলস্টেশনে রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগীয় প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান এ জরিমানা করেন।
লালমনিরহাট রেলওয়ের জিআরপি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, লালমনিরহাটের বুড়িমারী থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে ৪৮ জন যাত্রীকে আটক করে রেলওয়ে পুলিশ।