রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক ওরফে টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম গতকাল বুধবার বিকেলে এ ঘোষণা দেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।