সংক্ষেপ

বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা চত্বরে গত শনিবার সকালে তিন দিনের বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার এখানে পীরগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ, কোষারাণীগঞ্জ, হাজিপুর, দৌলতপুর, সৈয়দপুর এবং বোঁচাগঞ্জ উপজেলার ৩০টি গ্রামের ১ হাজার ১০০ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। পীরগঞ্জের দাতব্য প্রতিষ্ঠান মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং সাইটসেভার্স ইন্টারন্যাশনাল যৌথভাবে এ সেবা দিচ্ছে। চোখে অস্ত্রোপচার করে লেন্স স্থাপনের জন্য ১৩৫ জনকে বাছাই করা হয়েছে। এঁদের মধ্যে ৭০ জনকে গতকাল রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছে।