বিনা মূল্যে চিকিৎসা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব রোগীদের গতকাল মঙ্গলবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। জেনারেল অ্যান্ড ক্যানসার হসপিটাল রিসার্চ ফাউন্ডেশন ও ডায়াবেটিক সেন্টার এর আয়োজন করে। প্রতিষ্ঠানটির কর্ণধার চিকিৎসক আবদুর রহমানের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার ফারুক মিয়া। এদিন প্রায় ৪০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।