দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে গতকাল মঙ্গলবার সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন নারীর মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা স্বকল্প সোসাইটির উদ্যোগে ও এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ওই মেশিনগুলো েদওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বকল্প সোসাইটির সভাপতি তোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন ইউএনও এহেতেশাম রেজা। বক্তব্য দেন সাংবাদিক রজব আলী, সংগঠনটির নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম, হিসাবরক্ষণ কর্মকর্তা জাকারিয়া হোসেন প্রমুখ। কাইয়ুম বলেন, উপজেলার এলুয়াড়ী ও আলাদিপুর ইউনিয়নের ১৬টি দরিদ্র পরিবারের নারীদের অংশগ্রহণে ছয় মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাঁদের বিনা মূল্যে এসব সেলাই মেশিন দেওয়া হয়।