বিপণন শুরু

কুমিল্লার হোমনা উপজেলায় কমিউনিটি কৃষক ক্লাবের উৎপাদিত বোরো ধানের বীজ বিপণন শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিপণন শুরু হয়। এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুল আজিজ প্রধান অতিথি ছিলেন। এতে কমিউনিটি কৃষক ক্লাবের সদস্য উপজেলার বিভিন্ন গ্রামের ১২ জন কৃষক উপস্থিত ছিলেন।