রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৩৯ মিনিটে মৃদু ভূকম্পন হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্য। খবর ইউএনবির।