বিভিন্ন স্থানে মেয়র পদে দলীয় সমর্থন পেলেন যাঁরা

গোপন ভোট কিংবা দলীয় সভার মাধ্যমে বিভিন্ন স্থানে মেয়র পদে দলীয় সমর্থন চূড়ান্ত করা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে গোপন ব্যালটের মাধ্যমে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। গত শুক্রবার দলীয় কার্যালয়ে এই ভোটে দলের পাঁচ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গত শুক্রবার উপজেলা সদরের ধানগড়া মহিলা কলেজে রায়গঞ্জ পৌর বিএনপি ও ওয়ার্ড কমিটির ভোটে দলীয় সমর্থন পেয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাঈদ সরকার।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফ বিন হাবিব মেয়র পদে দলের সমর্থন পেয়েছেন। শুক্রবার তৃণমূলের ভোটে তিনি জয়ী হন।