বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে ভাঙ্গায় প্রতিনিধিদল

প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকারি প্রতিনিধিদল এবার ফরিদপুরের ভাঙ্গা পরিদর্শন করেছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার ভাঙ্গার মালিগ্রাম এলাকা পরিদর্শন করে। শফিক আলম মেহেদী বলেন, ‘আমরা ময়মনসিংহের ত্রিশালের দুটি, টাঙ্গাইলের ভুয়াপুরে একটি, মুন্সিগঞ্জের সিরাজদি খান, শ্রীনগর ও লৌহজং, ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরায় একটি করে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছি। ১৫ দিনের মধ্যে কমিটি চূড়ান্ত মতামত দেবে।’