হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ছুরির খোঁচায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর বহির্গমন ফটকে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
আহত ওই নিরাপত্তাকর্মীর নাম মাজেদুল ইসলাম। ছুরির আঘাত তাঁর দুটি আঙুলে লেগেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সৈয়দ আবু মোকাররমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।