ত্রিশালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণসহ ছয় দফা দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।উন্নয়ন পরিষদের আহ্বায়ক স্বপন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, সরকার বিমানবন্দর নির্মাণ করতে ত্রিশালের দুটি স্থানে সব ধরনের সমীক্ষা শেষ করেছে। বৃহত্তর ময়মনসিংহের দুই কোটি মানুষ বিমানবন্দরের অপেক্ষায় আছে।