ইবোলা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের প্রস্তুতি পর্যবেক্ষণে একটি মার্কিন প্রতিনিধিদল গতকাল বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে। সরকারের দাবি, বিমানবন্দরের প্রস্তুতিতে মার্কিন প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে। তবে এ ব্যাপারে মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ন্যাশনাল ইবোলা কন্ট্রোল টেকনিক্যাল কমিটির (ইবোলা প্রতিরোধে জাতীয় কারিগরি কমিটি) প্রধান বে-নজীর আহমেদ প্রথম আলোকে বলেন, মার্কিন প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিমানবন্দর ও অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তাঁরা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন।
কর্মকর্তারা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু ও অপর একজনের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন সরকার।