বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (মাটিতে ব্যবহারকারী যন্ত্রপাতি) আধুনিকায়নের অংশ হিসেবে দুটি নতুন অ্যাপ্রন বাস (রানওয়ে থেকে টার্মিনালে যাতায়াতকারী) যুক্ত হয়েছে। এতে বিমানের এ ধরনের বাসের সংখ্যা সাতটিতে দাঁড়াল। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এ বাস দুটি চলাচলের জন্য উদ্বোধন করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি