নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে সংসদে বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। গত ৩ জুন প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। তিনি গতকাল দুপুরে অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে স্পিকার শিরীন শারমিন বলেন, সবার সরব অংশগ্রহণে এবারের অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর। আশা করি, ভবিষ্যতেও সরকারি ও বিরোধী দলের সদস্যরা আইন প্রণয়নসহ সংসদের সব কার্যক্রমে অংশ নেবেন।