বিলাসবহুল গাড়ি উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদী থেকে একটি বিলাসবহুল প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দস্যুনারায়ণপুর বাজারের পাশের শীতলক্ষ্যা নদী থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাবাসী দুপুরে নদীতে একটি বড় বস্তু দেখতে পান। এরপর তাঁরা পানিতে নেমে দেখেন, সেটি একটি জিপ গাড়ি।