মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলের আওতাধীন এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ফরিদপুর চিনিকল প্রশিক্ষণ ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) সুরঞ্জন বাড়ৈ। প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রউফ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. বজলুর রহমান, এস এম আলাউদ্দিন, মনিরুল ইসলাম, নির্মল সরকার, মেহেদী হাসান, জি এস মোর্শেদ, মিজানুর রহমান, কে এম সরোয়ার্দী প্রমুখ।