বাংলাদেশে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল করার লক্ষ্যে ১০ মার্চ এএফসি হেলথ লিমিটেড (এএফসিএইচ) এবং ক্যানসার ট্রিটমেন্ট সার্ভিসেস ইনস্টিটিউট (সিটিএসআই) একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। রাজধানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিএসআইয়ের প্রেসিডেন্ট এবং সিইও জোসেফ এ নিকোলাস এবং এএফসি হেলথের ডিরেক্টর অপারেশনস সাইদুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সিটিএসআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান আমেরিকান অনকোলজি ইনস্টিটিউটের (এওআই) সহযোগিতায় এএফসিএইচের মালিকানায় ও তত্ত্বাবধানে এই হাসপাতাল পরিচালিত হবে। দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন দেশি ও বিদেশি কনসালট্যান্ট এবং সর্বাধুনিক চিকিৎসাপ্রযুক্তির মাধ্যমে বিশেষায়িত হাসপাতালটি চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসা দেবে। চলতি বছরই ২০০ শয্যার এই হাসপাতালের কাজ শুরু হবে। বিজ্ঞপ্তি।