বিশ্ব আবহাওয়া দিবস আজ

‘সকলের জন্য জলবায়ু’ স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওই প্রতিপাদ্য বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। জনসাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে কক্সবাজার খেপুপাড়া রাডার স্টেশনসহ অন্যান্য স্থাপনা সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৮৯টি সদস্য রাষ্ট্র প্রতিবছর ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে থাকে। বিজ্ঞপ্তি।