বিশ্ব হাত ধোয়া দিবস আজ

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। দেশে আজ বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হবে। ২০০৮ সালে ইউনিসেফ প্রথম এ দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে আজ বেলা তিনটায় রাজধানী উচ্চবিদ্যালয়ে (মানিকমিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের উল্টো পাশে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ শিশু তহবিলসহ (ইউনিসেফ) বিভিন্ন সংস্থা শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।