নওগাঁর সাপাহার উপজেলা সদরের তালপুকুর মহল্লায় একটি নির্মাণাধীন বাসার সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় কলেজছাত্রসহ দুজনের মৃত্যু এবং একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন ওই বাসার মালিকের ছেলে আবুল কালাম আজাদ ও কলেজছাত্র সালেকুর রহমান। অসুস্থ নির্মাণশ্রমিকের নাম মনিরুল ইসলাম।