চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। বিষাক্ত মদ কোথা থেকে, কীভাবে এসেছে, তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ছাড়া বিষাক্ত মদের মূল সরবরাহকারীকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও এলাকার মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। বিষাক্ত মদ পানে ৮ ও ৯ আগস্ট শিবগঞ্জ পৌর এলাকায় একই পরিবারের তিনজনসহ ১০ জন মারা যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক লুৎফর রহমান বলেন, এখনো তদন্ত চলছে। তবে ওইভাবে অগ্রগতি হয়নি।