গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ী গ্রাম থেকে গতকাল শনিবার সাড়ে ২২ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব-৮-এর একটি দল মূর্তির ক্রেতা সেজে গতকাল ওই গ্রামে যায়। দর-কষাকষির একপর্যায়ে রামপদ তালুকদারকে (৫১) বিষ্ণুমূর্তিসহ আটক করা হয়। এই মূর্তির আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।