দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নে দরিদ্র কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে ১ হাজার ২৮২ জন কৃষককে বীজ দেওয়া হয়। এতে অর্থায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ইউকেএইড। এ উপলক্ষে চন্দ্রপুর গ্রামের কারিতাস কার্যালয়ে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি