বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ অপহরণের পর খুন হওয়া সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সেখানে যাচ্ছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শাইরুল কবির খান গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ কথা জানান। গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানিয়েছিলেন, সাতজনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বুধবার নারায়ণগঞ্জে যাবেন খালেদা জিয়া।