বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির একাদশতম মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন। ২০০২ সালের এ দিনে বুয়েট চত্বরে টেন্ডারবাজিকে কেন্দ্র করে তৎকালীন সরকারি দলের ছাত্রসংগঠনের দুই পক্ষের বন্দুকযুদ্ধে বুয়েটের কেমিকৌশল বিভাগের ছাত্রী সনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের প্রত্যয়ে সংগঠনের উদ্যোগে আজ বাদ ফজর উত্তরা ৪ নম্বর সেক্টরে সনির কবর জিয়ারত, সকাল সাড়ে আটটায় বুয়েটে সনি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও নয়টায় একই স্থানে মানববন্ধন করা হবে।