জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন অর রশিদ ফকির। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, সরিষাবাড়ীবাসীকে ফলদ বৃক্ষের চারা লাগাতে উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।