বৃক্ষরোপণ আন্দোলন আজ থেকে শুরু

‘সবুজ নগর সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা। প্রতিবছরই পরিবেশ ও বন মন্ত্রণালয় ১ জুন থেকে পরবর্তী তিন মাস বৃক্ষরোপণ আন্দোলন পালন করে।এ সময় দেশের বিভাগ, জেলা, উপজেলা, গ্রামে সরকার বৃক্ষরোপণের উদ্যোগ ও বৃক্ষমেলার আয়োজন করে থাকে। এ উপলক্ষে সরকার সামাজিক বনায়নের অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে।বৃক্ষরোপণ আন্দোলন উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।