বৃক্ষরোপণ উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয় এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল ইসলাম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ) অলক কুমার মিত্র প্রমুখ।