প্রথম আলোর ঝালকাঠি বন্ধুসভা ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে। গতকাল বুধবার বিকেলে শহরের সুগন্ধা পৌর মিনি পার্ক, শিল্পকলা একাডেমীর সামনে ও সিটি পার্ক এলাকায় ৩০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ঝালকাঠি বন্ধুসভার সভাপতি পার্থ প্রতিম সাহা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবরিনা আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ প্রায় ২০ জন বন্ধু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।