বৃক্ষরোপণ

পটুয়াখালীর বাউফল উপজেলার হোগলা সেতু থেকে জিলনা বেড়িবাঁধের দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ফলদ, বনজ, ভেষজ ও ঔষধির গাছের সাত শতাধিক চারা রোপণ করা হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থায়নে ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রথম ধাপে ২ হাজার ৫০০ গাছ রোপণ করা হবে। উপজেলা প্রশাসন ও হাজি আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।