বিশ্ব শান্তি দিবস উপলক্ষে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অ্যাসোসিয়েশনের সদস্য শিক্ষার্থী ও শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় নরসিংদী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মিত্র, অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার তাহমিনা ফেরদৌসী, শিক্ষক সেলিম সিদ্দিকি, বিজয় কুমার রায়, ব্রাহ্মন্দী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন। এ বছরই প্রথম এ কর্মসূচি পালন করা হয়।