সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল বুধবার বৃত্তি প্রদান করা হয়েছে। বেলা দুইটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গেন্দ্রনাথ টপ্প্য, রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমুখী সমিতির সভাপতি দিলীপ কুমার মাহাতো প্রমুখ। অনুষ্ঠানে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়।