টাঙ্গাইলের সখীপুরে ‘কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ উপজেলার ৭১ খুদে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গতকাল রোববার উপজেলা মিলনায়তনে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে বৃত্তির টাকা ও সনদ তুলে দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি রেনুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।