বৃদ্ধা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আউলিয়া বিবি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভক্তবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আউলিয়া উপজেলার গুতিয়াব এলাকার গেদু ওরফে মজিবুর রহমানের স্ত্রী। রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বলেন, সন্ধ্যায় উপজেলার ভক্তবাড়ী-খেয়াঘাট সড়ক পার হওয়ার সময় আউলিয়াকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। আশপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|