বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর হোসেন (৬০)। তিনি বানীগ্রাম এলাকার মৃত মফিজ উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে নূর হোসেন নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে ফেরার সময় বন্য হাতি তাঁকে আক্রমণ করে। এ সময় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।