নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে হোসেন আহম্মদ (২২) নামের যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গোপালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে গোপালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।