চার মাস ধরে বেতন না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ করেছেন। পৌরসভার মূল ফটকে তালা দিয়ে কর্মচারীরা বিক্ষোভ করেন এবং সহকর্মীদের প্রতি কর্মবিরতি পালনের আহ্বান জানান। এ সময় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখাওয়াত হোসেনের সঙ্গে বিক্ষোভকারীদের বাগিবতণ্ডা হয়। শাখাওয়াত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।