বেনজীর আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান

বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের এক বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ৷ তিনি এ বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম প্রতিষ্ঠাতা৷
এদিকে নর্থ সাউথ ফাউন্ডেশনের অপর এক বার্ষিক সাধারণ সভাতেও এ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ৷ গতকাল বৃহস্পতিবার এসব সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷
বেনজীর আহমেদ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নির্বাচিত মহাসচিব৷ তিনি ২০০১ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন৷ শেরেবাংলা এ কে ফজলুল হক পদক, মাইকেল মধুসূদন পদক, মওলানা ভাসানী পদকসহ বিভিন্ন সম্মাননাও লাভ করেন তিনি৷ বিজ্ঞপ্তি৷