দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে গত রোববার ভোট গ্রহণ করা হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত আরও কিছু প্রার্থীর নাম পাওয়া গেছে।
যাঁদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আবদুল মজিদ মণ্ডল (আ.লীগ), কুড়িগ্রাম-১ মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি-এরশাদ), নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার (আ.লীগ), নীলফামারী-৩ অধ্যাপক গোলাম মোস্তফা (আ.লীগ), নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) ছবি বিশ্বাস (আ.লীগ), নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আরিফ খান (আ.লীগ), নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) ইফতিকার উদ্দিন তালুকদার (আ.লীগ), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ফয়জুর রহমান (আ.লীগ), নরসিংদী-১ (সদর) নজরুল ইসলাম (আ.লীগ), নরসিংদী-৩ (শিবপুর) সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র প্রার্থী), নড়াইল-২ শেখ হাফিজুর রহমান (ওয়ার্কার্স পার্টি), কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া (আ.লীগ), জামালপুর-১ আবুল কালাম আজাদ (আ.লীগ), জামালপুর-২ ফরিদুল হক খান (আ.লীগ), জামালপুর-৪ মামুনুর রশিদ (জাতীয় পার্টি-এরশাদ), জামালপুর-৫ রেজাউল করিম হীরা (আ.লীগ), লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) মো. আবদুল্লাহ (আ.লীগ) ও ঝালকাঠি-১ বজলুল হক হারুন (আ.লীগ)।
[প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সহায়তা করেছেন]