বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি

২০ মের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না দিলে কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।চাকরি জাতীয়করণ এবং সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকেরা বেলা তিনটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। বিজয়নগরের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়।