চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনজু (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, উপজেলার শাকপুরার বড়ুয়ার টেক এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মোহাম্মদ মনজু। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মনজু উপজেলার শাকপুরার মোহাম্মদ মনসুরের ছেলে।