বৈঠক

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দুই দেশের স্টাফ পর্যায়ে সেনা প্রতিনিধিদের বৈঠক সেনাসদরে অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল বিনয় পুন্নেনের নেতৃত্বে চার সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল গত ২০ ডিসেম্বর বাংলাদেশে আসে। ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা স্টাফ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরে গেছেন। আইএসপিআর।